শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়িতে সদর ইউনিয়ন ভূমি অফিসের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম!

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

ফটিকছড়ি উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে ভবনটি। ভবনটির ছাদের ইট, সুরকি, পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত। ১৯৬৭ সালের পূর্বে নির্মিত ৩ কক্ষ বিশিষ্ট ঝুকিপূর্ণ এই ভবনে প্রতিদিন শত শত মানুষ আতঙ্ক নিয়েই সেবা নিতে যায়। ভবনের বিভিন্ন জায়গায় ফাটল ধরার কারণে ভবনের ছাদ যে কোন মূহুর্তে ধ্বসে পড়ে প্রাণহানীর মতো ভয়াবহ দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। দপ্তরের ভিতরে পানি পড়ার কারণে ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ইতোমধ্যেই নষ্ট হতে শুরু করেছে বলে জানান তহসিলদার ইমাম উদ্দীন। আতঙ্কের মধ্যেই অফিস করছেন কর্মকর্তা, কর্মচারীরা। আতঙ্কে থাকেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষও। সরকারের রাজস্ব আদায়ের এই দপ্তরের জরাজীর্ন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের দাবী জানান স্থানীয়রা। এদিকে ঝুঁকিপুর্ন এই ভবন ভেঙ্গে পর্যায়ক্রমে নতুন ভবন নির্মান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি। দূর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ন এই ভবনটি ভেঙ্গে দ্রুত নতুন ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ফটিকছড়ি পৌরসভা, কাঞ্চননগর ও পাইন্দং ইউনিয়নের জনসাধারণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com