রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন এর শুভ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

পলাশ উপজেলায় ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডাংগা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি এবং নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের-উল হাই’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ডাংগা ইউনিয়ন পরিষদের সচিব মো: মানিক মিয়া, ডাংগা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাউসার ভূঞা, ডাংগা ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, ডাংগা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য কৌশিক আহাম্মেদ নয়ন, ডাংগা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো: রাসেল ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com