রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৩ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন

কোটালীপাড়া (গাপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৩ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ২৭ আগষ্ট ফেসবুকে রাজাকার দালাল লিষ্টে নাম থাকা কোটালীপাড়া উপজেলা রতাল গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মিয়াকে রাজাকার দালাল বলে একটি পোষ্ট দেয়। এই পোষ্টে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদেরের ছেলে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় যুগ্ম সচিব মো: শওকত আলী বাদী হয়ে পহেলা সেপ্টেম্বর ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইবুনালে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ ১৩ ছাত্রলীগ নেতার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ ছাড়া ১১ সেপ্টেম্বর আব্দুল কাদের মিয়ার আরেক ছেলে প্রকৌশলী আলী আজগর এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা কর্মীদেরকে কতিপয় নামধারী বলে ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করেন। ছাত্রলীগের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহারে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, দুলাল শেখ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পটু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, শামিম দাড়িয়াসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com