শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গানের বদলে শাদাবের বিয়েতে বাজল ‘আসমাউল হুসনা’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়েকে বিয়ে করেছেন অলরাউন্ডার শাদাব খান। সাধারণত বিয়ের অনুষ্ঠানগুলোতে গান-বাজনা শোনা যায়। সেক্ষেত্রে এই নবদম্পতির বিয়ের অনুষ্ঠান ছিল কিছুটা ব্যতিক্রম। কারণ, তাতে গানের বদলে বেজেছে মহান আল্লাহ তায়ালার পবিত্র নামসমূহের তেলাওয়াত। আরবি ভাষায় যেগুলো ‘আলআসমাউল হুসনা’ নামে পরিচিত।
শুক্রবার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং বিষয়টি নিশ্চিত করে। পত্রিকাটি জানায়, এরই মধ্যে শাদাবের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতেই দেখা গেছে- বিয়ের অনুষ্ঠানে স্পষ্ট আওয়াজে বাজছে ‘আলআসমাউল হুসনা’।
শাদাবের দারুণ এই কাজের প্রশংসা করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তারা লিখেছেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় ফালতু বিষয়ের ট্রেন্ড ফলো করি। এরকম ভালো বিষয় আমরা অনুসরণ করি না।’
উল্লেখ্য, গত মাসে সাকলাইন মুশতাকের মেয়েকে বিয়ে করেন শাদাব। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল। এতে দুই পরিবারের নিকটাত্মীয় এবং বর্তমান ও সাবেক একাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন। সূত্র : ডেইলি জং




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com