শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৪ বছর পর ডিএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল। প্রায় ১৪ বছর পর দলটি ডিএমপির এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
১৯৭৬ সাল ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে। সেখানে বেলা ৩ টার দিকে বিএনপির পক্ষে অংশ নিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শায়রুল কবির খান জানান, ২০০৮ সালের পর বিরোধী দল হিসেবে এবারই প্রথম বিএনপির কোনও প্রতিনিধি দল ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com