শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পার্বতীপুরে বিএনপি’র ইউনিয়ন ভিত্তিক পদযাত্রা

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাদ্য দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্বি, আইনের সুশাসন প্রতিষ্ঠা ও তত্তায়বধায়ক সরকার গঠনের দাবীতে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন পর্যায়ে আজ শনিবার বিকালে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার ১০টি ইউনিয়নে বিকেল ৩টায় একযোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র তত্বাবধানে ১০ ইউনিনের ন্যায় মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে একটি পদযাত্রা মোস্তফাপুর হতে বিভিন্ন স্থান সড়ক প্রদক্ষিন করে আমবাড়ী রাইচ মিলে পদযাত্রাটি শেষ হয়েছে। উক্ত পদযাত্রা শেষে আমবাড়ী মিলচাতালে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিএনপি’র কৃষি বিয়ক সম্পাদক এস,এম জাকারিয়া বাচ্চু, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মানজুর রশিদ, উপজেলা যুব দলের আহবায়ক মাহাবুর রহমান সংগ্রাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে একই সময়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক জালাল আহম্মেদ তার নিজ ইউনিয়নে ১নং বেলাইচন্ডীতে উপস্থিত ছিলেন। অন্যান্য ইউনিয়নে উপজেলা বিএনপি নেত্বেবৃন্দ পদযাত্রায় অংশ গ্রহণ করেন। ৫নং চন্ডিপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আফসার আলী সরকারের নেতৃত্বে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com