শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ

আল আমিন (মাধবদী) নরসিংদী :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির পদযাত্রা কর্মসুচীর নামে বিএনপি, জামায়াতের নৈরাজ্য, অশান্তি ও অরাজকতা ঠেকাতে সারাদেশের ন্যায় মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় মাধবদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ পালন করে। জামাত বিএনপি যেনো দেশে বা সড়কে কোন প্রকার অশান্তি অরাজকতা সৃষ্টি করতে না পারে এ জন্য মাধবদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশের আয়োজন করে মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। সকাল সাড়ে ১০ টায় মাধবদী বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ সমাবেশে মাধবদী শহর আলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরমেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। ছাত্র নেতা মাসুদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধবদী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজুর রহমান (ভিপি), যুগ্ন সাধারণ সম্পাদক বাকির হোসেন, সাংগঠিক সম্পাদক বেনজির আহমেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সমাবেশ থেকে আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ ও মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে শহরের বিভিন্ন অলিগলিতে মিছিল প্রদক্ষিণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com