শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাও এ মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

সম্প্রতি ঠাকুরগাও এ দুর্বৃত্তদের হামলায় প্রতিমা ভাংচুরসহ সারাদেশে সাম্প্রদায়িক হুমকী, হামলা এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত ও অবমাননার প্রতিবাদে জামালপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্লোগান রাখা হয় ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি এলকে পন্ডিত।জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যপী মানববন্ধনে অন্যান্যনের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সহসভাপতি অজয় পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, অরুপ দত্ত, আইনজীবী বিপ্লব কুমার দে, বিদ্যুৎ কুমার, পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার সোম, বাংলাদেশ যুব ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বনিক।বক্তারা ঠাকুরগাও এ মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের সাথে যুক্ত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com