শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একজনের নামে দুটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ : ইসি স‌চিব

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

রাষ্ট্রপ‌তি নির্বাচ‌নের জন্য সাহাবু‌দ্দিন চুপপুর নামে দুটো মনোনয়ন জমা দি‌য়ে‌ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন ক‌মিশ‌ন স‌চিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ম‌নোনয়ন দু‌টি আগামীকাল সোমবার যাচাই-বাছাই করা হ‌বে ব‌লে জা‌নান তিনি। ইসি সচিব জানান, দু‌টি ম‌নোনয়নপ‌ত্রের এক‌টির প্রস্তাবক নোয়াখালী-৫ আস‌নের সংসদ সদস্য ও আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
জাহাংগীর আলম ব‌লেন, সকাল ১১টায় এক‌টি ও ১১টা ৫ মি‌নি‌টে অপর ম‌নোনয়ন জমা প‌ড়ে। আগামীকাল সোমবার দু‌টি ম‌নোনয়নপত্র বাছাই হ‌বে। আর প্রত্যাহার শে‌ষে চূড়ান্ত রাষ্ট্রপ‌তির নাম আনুষ্ঠা‌নিকভা‌বে ঘোষণা করা হ‌বে। এক প্রশ্নের জবা‌বে ইসি স‌চিব ব‌লেন, আইন অনুযায়ী একই ব্যক্তির না‌মে স‌র্বোচ্চ তিন‌টি ম‌নোনয়ন জমা দেওয়া যে‌তে পা‌রে। এর আগে সকাল সা‌ড়ে ১০টার দি‌কে রাষ্ট্রপ‌তি নির্বাচ‌নের ম‌নোনয়নপত্র নি‌য়ে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের নেতৃৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল নির্বাচন ভব‌নে আসে। এ সময় দল‌টি প্রধান নির্বাচন ক‌মিশনার কাজী হা‌বিবুল আউয়া‌লের স‌ঙ্গে দেখা ক‌রে। গত ২৪ জানুুয়া‌রি রাষ্ট্রপ‌তি নির্বাচ‌নের তপশিল ঘোষণা ক‌রেন সিইসি। ঘো‌ষিত তপশিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়া‌রি ম‌নোনয়ন দা‌খিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহা‌রের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে ১৯ ফেব্রুয়া‌রি। ত‌বে যেহেতু সংস‌দের সংখ্যাগ‌রিষ্ঠ দ‌লের প্রার্থী একজন, তাই ভোট গ্রহ‌ণের প্রয়োজন হ‌চ্ছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com