শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ-ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন হবে-শেরপুরে ভুটানের রাষ্ট্রদূত

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভুটানের থেকে অনেক শক্তিশালী। ভুটান দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করে। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে। সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এসময় এক বক্তব্যে আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমরা ব্যববসায়ীরা চাই ভুটান ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি হোক। এতে আমরা ব্যবসায়ীরা লাভবান হব। অন্যদিকে শেরপুরে অনেক লোকের কর্মসংস্থানও হবে। কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান বলেন, আমরা আশাবাদি ভুটান থেকে শেরপুরে পণ্য দ্রুতই আসবে। এবিষয়ে প্রতিবেশি দেশ ভারত আমাদের সহযোগীতা করবে। কারন ভুটান থেকে ভারত হয়ে পন্যগুলো শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরে আসবে। অনুষ্ঠানের শেষে বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে ১৮টি পণ্য আমাদানি করার অনুমতি আছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ এবং ভুটান বন্ধু দেশ। এ ছাড়াও আমরা চেষ্টা করছি এই দুই দেশের আমদানি ও রপ্তানিকৃত সকল পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে। এছাড়াও বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com