শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোম স্ক্রিন থেকেই হোয়াটসঅ্যাপ কল করা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

প্রতিনিয়ত আপডেট হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে চ্যাটের পাশাপাশি ফাইল, ছবি, ভিডিও আদান-প্রদান করার সুবিধা রয়েছে। এছাড়াও এর অন্যতম একটি ফিচার হচ্ছে ভয়েস কল। ব্যক্তিগত এবং কাজের ক্ষেত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপের ভয়েস কল। সেই সঙ্গে ভিডিও কল তো আছেই। তবে হোয়াটসঅ্যাপ কল করতে হলে এই অ্যাপে ঢুকে তারপর যাকে ফোন করবেন তার চ্যাটে ঢুকতে হয় আগে। তারপর সেখান থেকে কল করতে হয়। তবে এখন থেকে আর এত ঝামেলা করতে হবে না। ফোনের হোম স্ক্রিন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন ব্যবহারকারীরা।
খুব শিগগির হোয়াটসঅ্যাপ তার কলিং অপশনের জন্য ‘শর্টকাট’ তৈরি করতে দেবে সরাসরি, যা ব্যবহারকারীর স্মার্টফোনের হোম স্ক্রিনে রাখা যাবে। ওয়েববিটাইনফোর রিপোর্টে জানা যায়, হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের এক বিশেষ সুবিধা দিতে চলেছে। যাতে তারা তাদের ব্যক্তিগত কনট্যাক্টে স্পিড ডায়াল করতে পারেন। সেই বিশেষ কনট্যাক্ট-এর শর্টকাটও তৈরি করে রাখা যাবে হোম স্ক্রিনে।
যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়, তাদের জন্য এই শর্টকাট খুব কাজে লাগবে। তবে এই ফিচার নিয়ে এখনো কাজ চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে ঠিক কবে তা গ্রাহকের কাছে পৌঁছাবে তা এখনো জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com