শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপয় বি.টি.এফ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির মুক্তি, ভবিষ্যৎ বাংলাদেশ ও আগামী পৃথিবী। শিশু শিক্ষার হাতে খড়ি, প্রথমে স্কুলে যাওয়া, নতুন বই, বন্ধু হওয়া,স্কুলগামী করা ,সর্বোপরি শিক্ষা লাভে সকল শিশু মানসিককভাবে, শিক্ষাকে বুঝতে পারে, জানতে পারে, চিনতে পারে, সেই লক্ষ্যে ২০০৮ সালের ১৪ই ফেব্রুয়ারি গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাসেম মোঃ মহিউদ্দিন ও মিসেস সেলিনা মহিউদ্দিন উপজেলা কমপ্লেক্সে শিশুর প্রতি ভালোবাসা দিবসকে উৎসর্গের জন্য বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রতিষ্ঠা করে। ১৪ই ফেব্রুয়ারি ২০০৮ তারিখ স্কুলের পাঠদান চালু করে। দীর্ঘ ১৫ বছরে স্কুলটি শিক্ষায়, সংস্কৃতি, ক্রীড়া নৈপুণ্যে এক গৌরবউজ্জ্বল সম্মান লাভ করেছে। স্কুলের শুভ-জন্মদিনে প্রতিষ্ঠাতা আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এছাড়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও বর্তমান নির্বাহী অফিসার শিক্ষাবিদ মোঃ মহিউদ্দিন আল হেলাল, স্কুলের অধ্যক্ষ ও মিসেস নির্বাহী অফিসার ডাক্তার জান্নাতুল নাঈম আইভি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য শিশু বান্ধব মু. খালিদ হোসেন মিল্টন ও স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। স্কুলের শিশু শিক্ষার্থীরা সকাল থেকে গান ,নৃত্যে আনন্দ উৎসবে স্কুল আঙ্গিনা পুলকিত করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com