শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সান্তাহারে মৃত্যুবীমা দাবির চেক হস্তান্তর

জিআরএম শাহজাহান (আদমদীঘি) বগুড়া :
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার আদমদীঘির সান্তাহারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সদস্য মরহুম শাহীনুর রহমান শামীমের পরিবারের নিকট মৃত্যুবীমা দাবির বিপরিতে ১ লাখ ৪০ হাজার ৪৩৬ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে সান্তাহার পৌরসভার হলরুমে কাউন্সিলর আউদ্দীনের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান, ডেপুটি রিজিওনাল ম্যানেজার আব্দুল মতিন ও দুপচাঁচিয়া শাখা ব্যবস্থাপক নুপুর আক্তার প্রমূখ। উল্লেখ্য, সম্প্রতি মরহুম শামীম উক্ত কোম্পানিতে একটি বীমা করেন। সেখানে একটি মাত্র প্রিমিয়াম জমা দেন। হঠাৎ মৃত্যুর কারনে তার স্ত্রীর হাতে বীমার মৃত্যুদাবীর চেকা তুলে দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com