শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোল বিদ্যালয়ে মা সমাবেশ ও নব নির্মিত ৪র্থ তলা ভবন উদ্বোধন

আবুল বাসার বেনাপোল :
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের ঐতিহ্য বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মা সমাবেশ ও নব নির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্ভোদন করেন যশোর-৮৫/১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মা সমাবেশ ও নব নির্মিত ৪র্থ তলা ভবন উদ্ভোধন সহ নানা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা সমাবেশ ও নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানটি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল। এসময় প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন- প্রতিটি সন্তানের নিখুঁত ও প্রধান শিক্ষক হল তার মা। আর একজন মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। মায়ের গর্বে সন্তানের আগমন ঘটলে সেই সন্তান পৃথিবীতে আসার আগে থেকে তার সন্তানকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন তার সন্তান দেশ সেরা ডাক্তার, ইন্জিনিয়ার, বড় অফিসার হবে। আর সেই স্বপ্ন পূরণ করতে হলে সন্তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তার লেখা পড়ার খোঁজ খবর নিতে হবে এবং শিক্ষকদের মাধ্যমেও খোঁজ নিতে হব। এক কথায় প্রতিটি পিতা-মাতাকে সেই সন্তান নামে সম্পদের প্রতি সর্বদ খেলায় ও গুরুত্ব দিতে হবে। তার বক্তব্যর আগে শিক্ষার্থীদের বিদ্যালয়ে চাওয়া প্রসঙ্গে বলেন, আমি তোমাদের সব চাওয়া পূরণ করবো, যদি তোমরা আমার একটি কথা রাখো। তোমাদেরকে সুশিক্ষিত ভালো মানুষ হতে হবে। যদি তোমরা আমাকে কথা দাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সব দাবি আমি পূরণ করব। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম মঞ্জু, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী (শার্শা উপজেলা), বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com