শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যে ৩ ফল ওষুধের মতো কাজ করবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ একটি বিষয়। তবে ইদানীং যেন এই সমস্যা আরও বেশি করে দেখা যাচ্ছে। বিভিন্ন কারণে দেখা দিতে পারে এই রোগ। বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক,পানি কম খাওয়া, তেল-মশলাদার খাবারের প্রতি আসক্তি, শরীরচর্চা না করা এমন বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য নিয়ে নাজেহাল হয়ে পড়েন অনেকেই।
কোষ্ঠকাঠিন্য হলে খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দেয়া প্রয়োজন। কারণ এই সমস্যা থাকলে সব খাবার খাওয়া যায় না। নির্দিষ্ট কোনও নিয়ম মেনে না চললে সমস্যা আর দ্বিগুণ হয়ে উঠতে পারে। তাই কোষ্ঠকাঠিন্যের রোগীদের ঘরোয়া খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদ এবং চিকিৎসক, উভয়েই। কয়েকটি খাবার বেশ কাজে দিতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে। শাকসবজি খাওয়া বাড়ালে কমতে পারে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা। তেমনই সমস্যা এড়াতে সাহায্য করতে পারে কিছু ফল।
আপেল:আপেলে আছে প্রচুর পরিমাণ ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্ত থাকতে যা খুবই জরুরি। ফলে রোজ সকালে একটি করে আপেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আঙুর:এই ছোট্ট ফলেও রয়েছে খাদ্যের নানা ধরনের জরুরি উপাদান। কোষ্ঠকাঠিন্য দূর করতে জলের জুড়ি মেলা ভার। শরীরে জলের মাত্রা যত বেশি থাকবে, ততই সমস্যা থাকবে দূরে। আঙুরের অনেকটাই পানি। তার সঙ্গে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার। ফলে প্রাতরাশে কয়েকটি করে আঙুর খেলে শরীর সুস্থ থাকবে।
কিউয়ি:এই ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ। পাশাপাশি, এক একটি কিউয়িতে থাকে অন্তত আড়াই গ্রাম ফাইবার। তা ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ পানি। সব মিলিয়ে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে যথেষ্ট সক্ষম এই ফল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com