শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদি আরবে হচ্ছে পরবর্তী ফিফা ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সৌদি আরবে ফুটবল আরো ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বরের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট সৌদি আরব ষষ্ট দেশ হিসেবে আয়োজন করতে যাচ্ছে। সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেন, ‘আমাদের সম্মানিত করা হয়েছে। আমাদেরকে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোকে স্বাগত জানানোর সুযোগ দেয়া হয়েছে। সৌদি আরব ফুটবলে উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বেশি বেশি আন্তর্জাতিক আসর আয়োজনের চেষ্টা করছে। ইতোমধ্যেই তারা ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তাছাড়া ২০২৬ সালের এএফসি নারী বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে। সৌদি আরব নারীদের মধ্যেও ফুটবল ছড়িয়ে দিতে চাচ্ছে। প্রতি সপ্তাহে দুই লাখের বেশি মেয়ে এই খেলায় অংশ নেয়। তাছাড়া প্রথম স্কুল লিগে অংশগ্রহণ করেছে ৫০ হাজার ছাত্রী। সূত্র : আরব নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com