শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিফজুল কোরআন প্রতিযোগিতা আনাস বিন বেলাল দেশ সেরা

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫ ফেব্র“য়ারি ২০২৩ বুধবার গাজীপুরের টঙ্গীতে ইসলামপুর (দত্তপাড়া) হিফজুল কোরআন সম্মেলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুফতি কামাল উদ্দিন জাহানপুরীর সভাপতিত্বে ও মুফতি শায়েখ বুরহানুদ্দীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন মুফতি মীর মাসউদুর রহমান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি জাকির হোসেন খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারক উস্তাযুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক দা. বা চেয়ারম্যান, হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। মুফতি মাসউদুল করিম দা.বা শাইখুল হাদীস, টঙ্গী দারুল উলূম মাদরাসা। আরজগুজার হাফেজ ক্বারী শেখ সাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ, হাফেজ ক্বারী মুইনুদ্দীন মহাসচিব নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানের ৪৩ টি জেলা থেকে ১৩শত জন হাফেজ, হিফজুল কোরআনতিলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ৩০জনকে সেরা নির্বাচিত করা হয়। বিজয় দের মধ্য, প্রথম বিজয়ীকে এক লক্ষ টাকা, ২য় পুরস্কার পঞ্চাশ হাজার, ৩য় পুরস্কার পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়। প্রথম বিজয়ের গৌরব অর্জন করেন গাজীপুরের ছেলে আনাস বিন বেলাল, গাজীপুরের আররহমান মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় স্থান অধিকার করেন সিলেটের ছেলে বিনীআমিন। অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেমগন নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশনের ভুয়সি প্রশংসা করে বলেন, তাদের এই কার্যক্রম আগামীতে ধারাবাহিক অব্যাহত রাখলে দেশের প্রতিভাবান হাফেজদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com