শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাতিয়াতে ১০০ মণ জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে.এম শাফিউল কিঞ্জল। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করা হয়। তিনি আরো বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল সিপিও এর নেতৃত্বে অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। এ সময় একটি ইঞ্জিন চালিত ফিশিং কেরিং বোটে তল্লাশী চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোট ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com