বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলা ভাষার সুর ও ছন্দে আজ বিশ্ব মোহিত: আবেদুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লন্ডনস্থ মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানীর ঢাকা সফর উপলক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমি তাকে সংবর্ধনা জানায়

বাংলাদেশ কালচার একাডেমি (বিসিএ) সভাপতি আবেদুর রহমান বলেন, বাংলা ভাষার সুর ও ছন্দে আজ বিশ্ব মোহিত। আলোকিত আদর্শের মুবাল্লিগ হিসেবে এদেশের শিল্পীরা ছড়িয়ে পড়েছেন দেশে বিদেশে। তারা ইসলামের সুমহান আদর্শকে তাদের সুললিত কণ্ঠের মাধ্যমে ভিন্ন জাতি ও ভাষার মানুষের কাছে তুলে ধরছেন। ভুলের কালো পর্দা ছিঁড়ে ছড়িয়ে দিচ্ছেন আলোর প্রভা। মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানী এক্ষেত্রে যে অবদান রাখছেন এজন্য আমরা গর্বিত। আল্লাহ রাব্বুল আলামীন তার যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দিন। তিনি গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লন্ডনস্থ মেসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি শিল্পী মুহিবুর রহমানীর ঢাকা সফর উপলক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমি এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এক কথা বলেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচার একাডেমির সহ-সভাপতি শিল্পী তোফাজ্জল হোসাইন খান,সেক্রেটারি কথাসাহিত্যিক ইবরাহীম বাহারী ,সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকরাম মুজাহিদ, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ , শিল্পী গোলাম মাওলা , কবি ইয়াকুব বিশ্বাস, শিল্পী মিরাদুল মুনিম ,শিল্পী শামিমুল হক , সাইমুমের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল কাদের জিলানী প্রমুখ !




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com