শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘পাঠান’ সিনেমার গানে বিরাটের নাচে মুগ্ধ বাদশা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

টুইটারের ভিডিওটি থেকে ছবি নিয়ে সঙ্গে শাহরুখের ছবিটি দিয়ে কভার ফটো তৈরি করতে হবে। মাঠে দাঁড়িয়ে নিজের দলের অন্যান্যদের সঙ্গে কথা বলার মাঝেই শাহরুখের ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানের তালে নৃত্য শুরু করেন বিরাট কোহলি। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে ছড়িয়ে পড়া সেই ভিডিও শেয়ার করে এক ভক্ত তা কিং খানকে মেনশন করেছেন। পাশাপাশি ‘আস্ক শাহরুখ’ সেশনে বিরাট কোহলির নাচের ভিডিও দেখিয়ে বলিউড বাদশার অভিমত জানতে চেয়েছেন এক ভক্ত। শাহরুখ এতে কিছুটা রম্য করে লিখেছেন, ‘তারা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!’ শাহরুখের এমন মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি কোহলির নৃত্যে বেশ মুগ্ধ হয়েছেন।

শাহরুখের এমন জবাবের সঙ্গে সঙ্গে কমেন্টটি প্রায় ৪৪ হাজার মানুষ দেখেছেন। শুধু তা-ই নয় এতে লাইক দিয়েছেন ৪,২০০ জনের বেশি।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এখনও সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর সিনেমা ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। সিনেমার বিশেষজ্ঞরা আশা করছেন ‘পাঠান’ এমন রেকর্ড গড়বে যা এরপর আর অতিক্রম করা অন্য সিনেমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। মুক্তির দিন থেকে এখনও তুমুল আলোচনায় ‘পাঠান’। শাহরুখ ভক্তরা মন ভরে উপভোগ করছেন এই সিনেমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com