শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন দল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

গতকাল বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), শিরোপা যাবে কুমিল্লা অথবা সিলেটে। তবে ঠিক কোথায় যাচ্ছে, তা জানতে একটু অপেক্ষা করতেই হবে। তবে জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতিতে জানা গেছে, দুই কোটি টাকা থাকছে শিরোপা জয়ীদের জন্যে। আর রানার-আপ হওয়া দল পাবে ঠিক এর অর্ধেক।
বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াই শুরু হওয়া আগে বিসিবি প্রকাশ করেছে প্রাইজমানির তালিকা। মোট তিন কোটি ২৮ লাখ টাকার প্রাইজমানি থাকছে এবারের বিপিএলে, যেখানে ১০ লাখ টাকা রাখা হয়েছে আসরের সেরা ক্রিকেটারের জন্য। অর্থ পুরস্কার আছে সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারের জন্যেও।
২০২৩ বিপিএলের প্রাইজমানি : চ্যাম্পিয়ন দল : দুই কোটি টাকা। রানার-আপ দল : এক কোটি টাকা।
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার : দশ লাখ টাকা। ফাইনাল সেরা ক্রিকেটার : পাঁচ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক : পাঁচ লাখ টাকা। সর্বোচ্চ উইকেট শিকারি : পাঁচ লাখ টাকা। সেরা ফিল্ডার : তিন লাখ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com