শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেচ পাম্প কতক্ষণ চালু রাখা যাবে জানাল বিদ্যুৎ বিভাগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত এক যুগে বিদ্যুৎ খাতে সাফল্য অর্জিত হয়েছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কয়েকটি নির্দেশনা প্রদান করা হচ্ছে। সেগুলো হলো- ১. রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখা। ২. দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা। ৩. নি¤œহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা। ৪. বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জ থেকে বিরত থাকা। ৫. সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com