শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রিন টি না কি লাল চা, গরমকালে কোনটি বেশি উপকারী?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

শীতের আমেজ কেটে গেছে অনেকটা। শীত কিংবা গরম, সারা দিনে একবার চায়ের কাপে চুমুক না দিলে চলে না। ওজন নিয়ন্ত্রণে রাখতে ইদানীং অনেকেই গ্রিন টি-র কাপে চুমুক দেন। কেউ আবার লিকার চা ছাড়া খান না। এ বার প্রশ্ন উঠছে, গরমকালে কোন ধরনের চা বেশি উপকারী?
গ্রিন টি: লাল চায়ের তুলনায় গ্রিন টি কম জারিত হয়। এই চা ক্যাটেকিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ। এই উপাদানটি হৃদ্রোগ ও ক্যানসারের মতো বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। পাশাপাশি, এই চায়ে ক্যাফিনের পরিমাণ বেশ কম। যা স্বাস্থ্যের পক্ষে উপযোগী। দেহে অম্লত্বের পরিমাণ কমাতে, বিপাক হার বাড়াতে ও দেহ পরিশুদ্ধ করতে গ্রিন টি বেশ কার্যকর বলেই মত পুষ্টিবিদদের।
লিকার চা: গ্রিন টি-র তুলনায় লাল চায়ে ক্যাটেকিন নামক অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকে। কিন্তু অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্ট এতে বেশ ভাল পরিমাণে থাকে। পাশাপাশি, দেহে জলের ঘাটতি পূরণ করতেও বেশ উপযোগী লাল চা। সব মিলিয়ে দু’ধরনের চায়ের মধ্যেই রয়েছে হরেক রকম গুণ। পরিমিত পরিমাণে পান করলে দু’ধরনের চায়েই মিলতে পারে উপকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com