শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেরেও যেখানে জিতে গেছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মর্তুজা হয়তো সিলেট স্ট্রাইকার্সকে শিরোপা জেতাতে পারেননি, তবে জিতিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে। যার প্রমাণ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড, যেখানে একমাত্র নতুন মুখ সিলেটের তৌহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বার বার বলেছেন, তিন স্ট্রাইকার্স প্লেয়ারের নাম ‘নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও জাকির হাসান।’ এখানেই হেরেও জিতে গেছেন মাশরাফি, পরাজিত দলে থেকেও তাই মন খারাপ নয় তার। জোরালো কণ্ঠেই বললেন, এতদূর আসবে দল, তাও ভাবেননি তিনি। তার তৃপ্তির জায়গা দেশীয় ক্রিকেটাররা, দেশীয় ক্রিকেটারদের খেলায় মুগ্ধ তিনি।
অনেক দলই ভালো খেলেছে, আলো কেড়েছে। কিন্তু দেশীয় ক্রিকেটাররাই একটা দলকে টেনে নিয়ে গেছেন, এমনটা খুব কমই ঘটেছে এবারের বিবিএলে। সব দলগুলো যখন বিদেশী খেলোয়ার নির্ভর, তখন সিলেট স্ট্রাইকার্স ভরসা রেখেছে দেশীয় ক্রিকেটারদের ওপর। ওই ভরসার প্রতিদানও দিয়েছেন তারা। মাশরাফি তো বলেই দিলেন, ‘ওরা শুধু সেরাটা দেয়ার চেষ্টাই করেনি, সেরাটা দিয়েছেও।’
আসরের সেরা ৩ রান সংগ্রাহকের দু’জনই সিলেটের, টুর্নামেন্ট সেরা নাজমুল হোসেন শান্ত (৫১৬) ও তৌহিদ হৃদয় (৪০৩)। সেরা দশে আছেন মুশফিকুর রহিম (৩৫৭)। তবে বেশ আলো কেড়েছেন জাকির হাসানও (২৫১), বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। বল হাতেও উইকেট শিকারেও সিলেট দলে দাপট ছিল দেশীয়দেরই। ৫ নম্বরে থাকা রুবেল হোসেন (১৪), শেষ দিকে সুযোগ না পাওয়া রেজাউর রহমান রাজা (১৩) আর স্বয়ং অধিনায়ক মাশরাফি (১২) ছিলেন বেশ উজ্জ্বল। তাছাড়া তানজিম হাসান সাকিবও (৮) বড় ভূমিকা রেখেছেন বেশ কয়েকটি জয়ে। মাশরাফির অধীনে তরুণরা কতটা স্বাচ্ছন্দ্যে ছিলেন তার একটা চিত্র হতে পারে গত আসরের সাথে এবারের আসরে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের পারফরম্যান্স। গত আসরে ধুকতে থাকা এই দুই ব্যাটার, এবারের বিপিএলের অন্যতম ‘সেরা আকর্ষণ’। আগের আসরে মাত্র ৯১ স্ট্রাইকরেটে ১২ ম্যাচে মোটে ১৮৮ রান করা শান্ত এবার টুর্নামেন্টের সেরা, শান্তই এবার সর্বোচ্চ রান সংগ্রাহক। বিপিএলের একমাত্র বাংলাদেশী পাঁচ শতাধিক রানের মালিক শান্ত। একই কথা তৌহিদ হৃদয়ের কথাতেও। গত আসরে ১৭ গড় আর মাত্র ৯৭ স্ট্রাইকরেটে ১০ ইনিংসে ১৩৬ রান করেছিলেন তিনি। আর এবার তার ব্যাটে এসেছে ১২ ইনিংসে ৩৭ গড়ে ৪০৩ রান। স্ট্রাইকরেট ১৪১। তার থেকেও বড় কথা এমন পারফরম্যান্সের ফলাফল আসতেও দেরি হয়নি। সপ্তাহ দুয়েক পর শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ওয়ানডে দলে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। একজন অধিনায়কের জন্য নিশ্চয়ই তা গর্বের বিষয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com