শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করার জন্য কারো কাছে ক্ষমাপ্রার্থী নই : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করার জন্য তিনি কারো কাছে ক্ষমাপ্রার্থী নন। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন সংক্রান্ত বিষয়ে এ কথা বলেন তিনি। জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গুপ্তচর’ বেলুন নষ্ট করার পর আরো যে বেলুনগুলো নজরে এসেছিল তা চীনের বা অন্য কোনো দেশের ছিল বলে এখনো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের আকাশকে রক্ষা করতে তিনি সব রকমের ব্যবস্থা নিতে অঙ্গীকারবদ্ধ।
বাইডেন বলেন, ‘বেলুন নামানোর জন্য কোনো ক্ষমা চাইতে রাজি নই।’ তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের আকাশে ‘অজ্ঞাত বায়বীয়’ বস্তুর দেখা মিললে কী করতে হবে, তা নিয়ে তার প্রশাসন নতুন করে চিন্তাভাবনা করছে। যুক্তরাষ্ট্রের আকাশে এই ধরনের সন্দেহজনক বেলুনের সংখ্যা হঠাৎ করে বেড়েছে বলে কোনো প্রমাণ নেই। তবে চীনা বেলুনের দেখা মেলার পর থেকে যুক্তরাষ্ট্র আরো বেশি সতর্ক হয়েছে।’ বাইডেন জানান, ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে যে ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করা হয়েছিল, তা চিনের হলেও তার পরের বেলুনগুলি চিনের নয়। সম্ভবত ওই বেলুনগুলি কোনও বেসরকারি সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের আকাশসীমার মধ্যে বেলুন প্রবেশ করিয়ে নিয়মলঙ্ঘনের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তিনি শিগগিরই কথা বলতে পারেন।
বাইডেন বলেন, ‘আমরা চীনের সাথে কোনো বিরোধ চাই না, প্রতিযোগিতা চাই। আমরা কোনো নতুন স্নায়ু যুদ্ধের পথে যেতে চাইছি না।’ একই সাথে ‘গুপ্তচর’ বেলুনগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নেয়া সিদ্ধান্ত নিয়ে তাকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাও বেশি আমলে নিতে রাজি নন বলেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলোর ওপর নজরদারি চালাচ্ছে দাবি করে ৪ ফেব্রুয়ারি চীনের বেলুন গুলি করে নামায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যদিও বেইজিং ওই দাবি অস্বীকার করে জানায়, ওই বেলুন শুধুমাত্র আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিক কারণে ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর দু’দেশের সম্পর্কে উত্তাপ বেড়েছে। যুক্তরাষ্ট্রকে একপ্রকার হুঁশিয়ারিও দিয়েছে চীন। সূত্র : আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com