ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্দুক হাতে দেখা গেল শাকিব খানকে, সঙ্গে নায়িকা কে? Logo মাওলানা হামিদুদ্দিন ফারাহির তাফসির শাস্ত্রে অবদান Logo বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও জামায়াতে নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার Logo দুর্নীতিমুক্ত, সৎ যোগ্য নেতৃত্বই নিরাপদ ও আধুনিক সিটি গড়তে পারে : সেলিম উদ্দিন Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব

  • বাসস:
  • আপডেট সময় ০২:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 62

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের দু’জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পরে বৈধতার বিষয় জানানো হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।
এরআগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়।
অপর দিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় জোট।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য আজ বিকেল ৪টা পর্যন্ত শেষ সময় ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটা মনোনয়নপত্র পেয়েছি।
এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে দু’টি মনোনয়নপত্র পেয়েছি।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দু’জন।
তিনি আরও বলেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না যাচাই-বাছাই করবো। এই যাচাই-বাছাইয়ে আমাদের সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা আসবেন ওনাদের স্বাক্ষরগুলো ভেরিফিকেশন করার জন্য। ১৬ আগস্ট আমি মনোনয়নপত্র যাচাইয়ের পরে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বন্দুক হাতে দেখা গেল শাকিব খানকে, সঙ্গে নায়িকা কে?

রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব

আপডেট সময় ০২:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬