ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

  • ইকবাল হোসেন:
  • আপডেট সময় ১০:২১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 130

গতকাল মঙ্গলবার জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ।
এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এ চারজনকে নিয়োগ দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।
স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন, তাঁর সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।’
জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই সুযোগ সফলভাবে পালন করা হবে।’
এ সময় তারা দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

আপডেট সময় ১০:২১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬