আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে অন্য কোথাও পদায়নের বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান। এরপর মধ্যরাতে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করা জহির উদ্দিন স্বপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। শোনা যাচ্ছে, তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রিপরিষদ বিভাগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠন করা বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, এখন ছয় মাসের মাথায় সেখানে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।
বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে আছেন জাহেদ উর রহমান।
সংবাদ শিরোনাম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হলেন আন্দালিভ রহমান
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 31
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























