বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা।
গতকাল সোমবার (২০ এপ্রিল) সাড়ে ১২টায় ভোলার দৌলতখান উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এদেশে ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে এদেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে। মাফরুজা সুলতানা বলেন, সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনামূল্যে সার ও বীজ প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার জন্য আমাদের সকলকে ঐক্যমতভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি মনান্ন মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাগরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও কৃষকরা।
সংবাদ শিরোনাম
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার -মাফরুজা সুলতানা
-
রোমানুল ইসলাম সোহেব (দৌলতখান) ভোলা - আপডেট সময় ০৭:৫৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- 245
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















