ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

সরকার উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না: মিয়া গোলাম পরওয়ার

সিডিউল অনুযায়ী সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের পর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। পথে কয়েকটি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। সবকিছু স্বাভাবিক থাকলে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছানোর আশা করছে ১১ দল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা এ সরকারকে আন্দোলন করে পতন করতে চাই না। আমরা উৎখাতের কোনো আন্দোলন করছি না। গতকাল শুক্রবার দুপুরে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
আজ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া লং মার্চের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরে তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রত্যেক জেলা ও মহানগরে নিরাপদে এবং সুষ্ঠুভাবে লং মার্চ সম্পন্ন করার প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। লং মার্চে প্রায় দেড় হাজার গাড়ি অংশ নেয়ার প্রস্তুতি রয়েছে।
সিডিউল অনুযায়ী সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের পর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। পথে কয়েকটি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। সবকিছু স্বাভাবিক থাকলে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছানোর আশা করছে ১১ দল।
পথসভাগুলোতে বক্তব্য দেয়ার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি পথসভা চলার সময় অগ্রবর্তী একটি টিম পরবর্তী স্পটে চলে যাবে। সেখানে তারা বক্তব্য দিয়ে আবার পরবর্তী স্পটে চলে যাবে। মূল শীর্ষ নেতারা পরে ওই স্পটে গিয়ে যোগ দেবেন। এভাবে সময় সাশ্রয় করা হবে।
লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, চিটাগাং রোডের কাচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা হবে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা হবে।
এরপর গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করবে। যানজট কিংবা গাড়ির কোনো কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কিছু ব্যতিক্রম ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর আশা করছেন তারা।
লং মার্চে অংশ নেয়া প্রত্যেককে ডেলিগেট কার্ড দেয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি গাড়িতে সামনে-পেছনে স্টিকার ও নম্বর থাকবে। শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলো নির্দিষ্ট ক্রমে থাকবে।
গাড়িবহরে শৃঙ্খলা বজায় রাখতে অংশগ্রহণকারীদের পথে গাড়ি থেকে না নামার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জামায়াতের এ নেতা। তিনি বলেন, পথসভায় স্থানীয় ১১ দলের নেতাকর্মীরা অংশ নেবেন। গাড়িবহরের ডেলিগেটরা গাড়িতে অবস্থান করবেন। শুধু নির্ধারিত নেতারা বক্তব্য দেয়ার জন্য গাড়ি থেকে নামবেন এবং বক্তব্য শেষে আবার গাড়িতে উঠবেন।
পথে নতুন কোনো গাড়ি যুক্ত হওয়ার বিষয়েও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, এ গাড়িবহরের ভেতরে পথে কেউ ঢুকতে পারবে না। যারা যুক্ত হতে চাইবেন, তাদেরকে একেবারে বহরের লাস্টে এসে যুক্ত হতে হবে।
তিনি জানান, গাড়িবহরে মেডিকেল ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক দলের গাড়ি এবং আইটি টিম থাকবে। আইটি টিম থেকে লং মার্চের লাইভ টেলিকাস্ট করা হবে। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং প্রত্যেক দলের নিজস্ব মিডিয়া টিমও বহরে থাকবে।
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা এ পর্যন্ত লং মার্চ নিয়ে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা আশংকা করছি না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। যখন সবাই ঐক্যবদ্ধ থাকে তখন যারা শয়তান আছে বা অন্যান্য বিশৃঙ্খল আছে তারা ভয় পায়। আশা করি যে যখন সবাই একসাথে যাব সংখ্যাটা বেশি থাকার কারণে তারা ভয় পাবে।
আমরা আশা করব যে, সরকার এটাতে পূর্ণ নিরাপত্তা দেবে। কোনো যদি বিশৃঙ্খলা হয় বা কোনো হামলা হয়, বিএনপি সরকারকে এ দায়ভার পুরো বহন করতে হবে। যদি এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, এটার শক্ত জবাব ইনশআল্লাহ দেয়া হবে বলেন এ এনসিপি নেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সরকার উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬