ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

মস্কো যেতে পারেননি ‘কিং’, আক্ষেপ নেই

  • বিনোদন:
  • আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 254

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার। প্রবীন এই যাত্রাশিল্পী হাজির হতে পারেননি মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। নিজের অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে জেনেই খুশি এই শিল্পী।
গত ১৬ এপ্রিল রাশিয়ায় শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার গল্প। সেখানে অভিনয় করেছেন মহাশংকর অপেরার একদল যাত্রাশিল্পী।
সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে যাত্রাশিল্পী অরবিন্দ মজুমদার জাগো নিউজকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুধীমহলের সামনে অভিনয় করেছি। সিনেমায় অভিনয় আমার কাছে নতুন একটা ব্যাপার। সিনেমার প্রযোজক, পরিচালক ওয়ার্ল্ড প্রিমিয়ারে মস্কো যাওয়ার আমন্ত্রণ করেছিলেন। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনা করে সেটা সম্ভব হয়নি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই। কিন্তু ছবিটা দেখার ইচ্ছা আছে।’
দীপালি অপেরার কিংবদন্তি পরিচালক ধীরেন্দ্র কুমার বাগচীর পরিচালনায় প্রথম যাত্রায় কাজের সুযোগ পান অরবিন্দ মজুমদার। ১৯৭২ সালে শিশুশিল্পী হিসেবে এই জগতে পা রাখেন তিনি। তার প্রথম যাত্রাপালা ছিল ‘ডাকিনীর চর’, যা ছিল বাংলার প্রাচীন লোকনাট্যের প্রতি তার আজীবন নিবেদনের সূচনা। মাত্র পাঁচ বছরের মধ্যে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ আসে এই মেধাবী অভিনয়শিল্পীর। পরের কয়েক দশকে তিনি যাত্রামঞ্চের পরিচিত ও শ্রদ্ধেয় মুখ হয়ে ওঠেন।
২০১০ সালের পর থেকে ধীরে ধীরে যাত্রাশিল্পে নেমে আসে অবক্ষয়। ফলে অরবিন্দকে মঞ্চ থেকে সরে আসতে হয়। জীবিকা নির্বাহের জন্য তিনি কৃষিকাজে মন দেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘এখন আর যাত্রায় নিয়মিত অভিনয় করি না। একটা ব্যবসা করছি। মাঝে মাঝে বিশেষ কোনো ডাক এলে মঞ্চে উঠি।’
অরবিন্দ মজুমদার ছাড়াও ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবিতে অভিনয় করেছেন যাত্রাপালার একঝাঁক শিল্পী ও আশনা হাবিব ভাবনা। ১৮ এপ্রিল উৎসবের অক্টোবর সেন্টারের সাত নম্বর মিলনায়তনে ছিল ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। আজ ২১ এপ্রিল রাত ৯টায় অক্টোবর সেন্টারের ১১ নম্বর মিলনায়তনে ছবির দ্বিতীয় প্রদর্শনীর সময় নির্ধারিত রয়েছে।
উৎসবযাত্রা শেষে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ বাংলাদেশে অবমুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান সিনেমার প্রযোজক জান্নাতুল বাকের খান ও পরিচালক আসিফ ইসলাম। জাগো নিউজকে আসিফ ইসলাম বলেন, ‘যাত্রার মতো একটা শিল্প নিয়ে বানানো সিনেমা উৎসবের দর্শকদের হৃদয় স্পর্শ করেছে দেখে ভালো লাগলো। অরবিন্দু দার কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

মস্কো যেতে পারেননি ‘কিং’, আক্ষেপ নেই

আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬