ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা, পৌর, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ডোবা, মজা পুকুর ও আশেপাশের এলাকায় দিনভর পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। পরিচ্ছন্নতা শেষে তারা ওই এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীও পালন করে। বুধবার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা,পৌর,কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদলে নেতৃবৃন্দ। অভিযানকালে নেতাকর্মীরা পৌর ভবনের বিপরীত দিকের মজা পুকুর ও এর আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার বংশবৃদ্ধি রোধে মশকবিরোধী ওষুধ ছিটানো হয় এবং পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি থেকে উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ নম্বর ওয়ার্ড এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকা-ে সব সময় মাঠে থাকবে। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৭:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬