ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা কলেজে নবীন বরণ ও ছাত্রাবাস উদ্বোধন করলেন এমপি আবুল কালাম

কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। তিনি নবনির্মিত ছাত্রাবাসের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন। পরে তিনি ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হলে তাদের পড়াশোনার পরিবেশ ও শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুনির আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত এবং দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে কলেজের শিক্ষক ম-লীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এ সময় কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তিনি এসব ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আতিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ মনিরুল ইসলাম খান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ অলিউল্লাহ ভূঞা এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফখরুল লতিফ, উক্ত নবীন বরণে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল,সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর ঊল্লাহ রায়হান, সহ-সভাপতি আবুল হাসেম সওদাগর, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ মুনির আহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি কলেজের ধারাবাহিক অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা কলেজে নবীন বরণ ও ছাত্রাবাস উদ্বোধন করলেন এমপি আবুল কালাম

আপডেট সময় ০৩:৪২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬