ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজাম-পগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময়কালে বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন। এ সময় “সুজন-সুশাসনের জন্য নাগরিক” বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ আসন্ন উৎসব ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিটি পূজাম-প ও প্রতিমার নিরাপত্তায় কঠোর ও নিরবচ্ছিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতিটি পূজাম-পে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনায় আরও উঠে আসে ৫ আগস্ট-পরবর্তী দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গ। যেসব মামলা নিয়ে হয়রানি বা মিথ্যাচারের অভিযোগ রয়েছে, সেগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একইসাথে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়-সে বিষয়েও দৃঢ় ব্যক্ত করা হয়। “সুজন” বগুড়া জেলা কমিটির সভাপতি প্রফেসর আশরাফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান চপল, প্রচার সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী (রনি), জেলা সদস্য অ্যাডভোকেট কহিনুর খানম, মোহাম্মদ ইউসুফ আলী, এজাহার হারুন রশিদ এবং শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সবুজ। সাক্ষাৎকালে “সুজন” নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জেলায় একটি সুশাসিত ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময়

আপডেট সময় ০৮:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬