ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা যুবদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা যুবদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে মৌলভীবাজার জেলা যুবদল। কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্যসচিব টিটু আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর এম এ সালাম ও সদস্যসচিব প্রণব বৈদ্য, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রূমন আলী ও সদস্যসচিব মীর খালেদুর রহমান। ২৩ সেপ্টেম্বর বুধবার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক হাবিবুল বাশার স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। জেলা যুবদল সূত্রে জানা যায়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিসমূহ উক্ত নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিটে পালন করেননি। এ ধরনের আচরণকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দায়িত্বে অবহেলা উল্লেখ করে বলা হয়, এতে সংগঠনকে দুর্বল করা হয়েছে। নোটিশে নির্দেশ দেয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার লিখিত জবাব আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা যুবদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় ০৮:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬