ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

রাউজানে দুর্গাপূজা ঘিরে প্রশাসনকে কঠোর বার্তা ‘সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক’Ñপ্রতিটি ম-পে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ -আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাউজানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা বরদাশত করা হবে নাÑএমন কঠোর বার্তা দিয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। একই সঙ্গে উপজেলার প্রতিটি পূজাম-পে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) রাউজান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘুÑএসব সংখ্যা আমার ডায়েরিতে নেই। সবাই এ দেশের নাগরিক। হিন্দু ভাইয়েরা পূজা উদযাপন করবেন। রাউজানের প্রতিটি পাড়া-মহল্লার পূজাম-পে যাতে নির্বিঘেœ পূজা উদযাপন হয়, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, রাউজানে কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ দেখতে চান না। পূজাকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিটি ম-পের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। সভায় দুর্গাপূজার নিরাপত্তা, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম ও তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার, সাংবাদিক রবিউল হোসেন রবি, ইরফাত হোসেন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা। আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে এমপির এই নির্দেশনার ফলে দুর্গাপূজাকে ঘিরে রাউজানের প্রতিটি পূজাম-পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

রাউজানে দুর্গাপূজা ঘিরে প্রশাসনকে কঠোর বার্তা ‘সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক’Ñপ্রতিটি ম-পে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ -আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি

আপডেট সময় ০৮:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬