ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল সকালে দিবসটি উদযাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের উদ্যোগে মৌলভীবাজার রোডস্থ প্রাইম ব্যাংকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সনাক কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সহ-সভাপতি কাজী আসমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য জিডি সন প্রধান সুচিযাং, এসিজি সদস্য রুয়েল খান আশরাফুল, ফুয়াদ হোসেন চৌধুরী, জাহেদ হাসান, ইমন গোস্বামী এবং ইয়েস সদস্যরা। সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের ওপর টিআইবি-র ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য খাদিজা আক্তার সুমি। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের সুষ্ঠু বাস্তবায়ন ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে ডিজিটাল যুগের ভুল তথ্য ও গুজবের প্রসার রোধ করা সম্ভব। একটি সমৃদ্ধ ও স্বচ্ছ বাংলাদেশ গঠনে তথ্য প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেন তাঁরা। সভায় টিআইবি-র পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑরাজনৈতিক প্রভাবমুক্ত রেখে অবিলম্বে তথ্য কমিশন পুনর্গঠন ও উপযুক্ত কমিশনার নিয়োগ, প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের উপযুক্ত পদমর্যাদা নির্ধারণ এবং কমিশনের জনবল, বেতন-ভাতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা হালনাগাদ করা, বাকস্বাধীনতা ও ভিন্নমতের অধিকার সুরক্ষায় ‘ডিজিটাল সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর বিতর্কিত ধারাসমূহ বাতিলসহ সকল আইনি ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করা, ২০০৯ সালের তথ্য অধিকার আইনের পরিপন্থি সকল বিদ্যমান আইন বাতিল বা সংস্কার করা, তথ্য পেতে আইনি সুরক্ষা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় অনলাইন ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া, আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সাধারণ নাগরিক ও গণমাধ্যমের অংশীদারিত্ব বৃদ্ধি করা। বক্তারা অপতথ্য ও গুজব মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ এবং সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতের কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আপডেট সময় ০৮:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬