ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ Logo বাইকে ড্যাশক্যাম লাগাবেন যে ৫ কারণে Logo রান্নাঘরের ৩ উপকরণে ত্বকে আনুন প্রাকৃতিক উজ্জ্বলতা Logo বন্দুক হাতে দেখা গেল শাকিব খানকে, সঙ্গে নায়িকা কে? Logo মাওলানা হামিদুদ্দিন ফারাহির তাফসির শাস্ত্রে অবদান Logo বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও জামায়াতে নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার Logo দুর্নীতিমুক্ত, সৎ যোগ্য নেতৃত্বই নিরাপদ ও আধুনিক সিটি গড়তে পারে : সেলিম উদ্দিন Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন
রোমিং ফর ঢাকা নর্থ

দুর্নীতিমুক্ত, সৎ যোগ্য নেতৃত্বই নিরাপদ ও আধুনিক সিটি গড়তে পারে : সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর ও মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আধুনিক ও নিরাপদ বাসযোগ্য স্বাস্থ্যকর সিটি করপোরেশন গড়ে তোলার জন্য দুর্নীতিমুক্ত, সৎ যোগ্য নেতৃত্ব দরকার। যাদের ভিশন দুর্নীতি করা, চাঁদাবাজি করা তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত আধুনিক শহর গড়ে তোলা সম্ভব নয়।

শুক্রবার ২ অক্টোবর রাজধানীর ফার্মগেটের হোটেল ফার্মগেটে ‘রোমিং ফর ঢাকা নর্থ’ কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিদেশ সফরে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সেলিম উদ্দিন বলেন, আমি ঢাকার মানুষের কল্যাণে আগে থেকে কথা বলে আসছি, কাজ করছি। এজন্য রোমিং ফর ঢাকা নর্থ কর্মসূচি নিয়ে বিশ্বের পাঁচটি দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ফিলিপাইন ও সৌদিআরব সফর করেছি। উদ্দেশ্য ছিল সেসব দেশের পরিস্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক সিস্টেম, স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা নেয়া। আমি দেশগুলো সফরকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি যেসব বিষয়ে কথা বলছি, কাজ করছি সেসব বিষয়ে দেশগুলো কিভাবে কাজ করে তা সরাসরি পর্যবেক্ষণ করা।

সফরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তুরস্কের কোনিয়া সিটিতে সিটি করপোরেশন নাগরিকদের নিরাপদ খাবার নিশ্চিতে উন্নতমানের রেস্তোরা স্থাপন করেছে, যেখানে স্বল্প খরচে নাগরিকরা মানসম্মত খাবার গ্রহণ করতে পারে এবং ভোগান্তি না হয়। সেখানকার বাসগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতির দায়ভার থাকে সিটির উপর। আমাদের দেশে এসব হওয়া দরকার। এখন এসব যারা করেন তাদের ভিশন হলো দুর্নীতি করা। এজন্য তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব হয়। এটি করতে হলে দুর্নীতিমুক্ত, সৎ যোগ্য যারা তাদের মাধ্যমে করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে তারা অগ্রসর। দেশটিতে লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা থাকে। শিক্ষার্থীরা সেখানে পড়ালেখা করার সময় তাদের চা নাস্তার ব্যবস্থা করে সিটি করপোরেশন। বিদ্যুৎ যাওয়া কিংবা লোডশেডিং হলো স্বপ্নের মতো।

সেলিম উদ্দিন বলেন, মিরপুরের রাড্ডায় ঘটনা খুবই প্যাথেটিক, অমানবিক- যা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। এ ঘটনায় শুধু একজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশবাসী তা দেখতে চায় না। জনগণ দেখতে চায় এর পিছনে যেসব মন্ত্রী ও আরও এমপি জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, মামলা করে বিচারের আওতায় আনা হয়েছে। জনগণ কোনো ধামাচাপা দেয়ার চেষ্টা দেখতে চায় না। রাড্ডা হাসপাতালকে মা ও শিশুদের জন্য গড়ে তুলতে হবে, নিরাপদ করতে হবে। যে মায়েদের সম্মান দিতে পারে না, সে বড় হতে পারে না। শিশুদের জন্যও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।

ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনায় নিজের উদ্যোগের কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমি ঢাকা উত্তর সিটিতে ২০টি স্থানে তিন ধরনের বিন বসিয়েছি। আর বিদেশে বর্জ্যকে এসেট ভাবা হয়। কারণ যিনি সঠিকভাবে বর্জ্য সংগ্রহ করে রাখেন তা পরে সিটির লোক নিয়ে যায়, পরিবেশ দূষণ রোধ করে। এজন্য বর্জ্য সংরক্ষণকারীকে পুরস্কার দেয়া হয়। আর আমাদের দেশে বর্জ্যরে জন্য কোথাও যাওয়া যায় না।
সেলিম উদ্দিন বলেন, আগামীতে জাতির স্বার্থে আমাদের আন্দোলন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরেকটি জুলাই আসবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, সররকার বুঝো হোক আর না বুঝে হোক ফ্যাসিবাদদের পথে হাঁটছে। সরকারকে জনগণের কথা শুনতে হবে। সম্প্রতি বিমান বন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিমানবন্দরে সংসদ সদস্য ও প্রবাসীদের ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হবে, হয়রানির শিকার হতে হবে- এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা আশা করি সরকার ঠান্ডা মাথায় দেশ চালাবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই আমরা। বিরোধী দল হিসেবে জনগণের কণ্ঠস্বর হিসেবে অন্যায়ের প্রতিবাদ করবো এবং সরকারের ভালো কাজে সহযোগিতা করব।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

রোমিং ফর ঢাকা নর্থ

দুর্নীতিমুক্ত, সৎ যোগ্য নেতৃত্বই নিরাপদ ও আধুনিক সিটি গড়তে পারে : সেলিম উদ্দিন

আপডেট সময় ১১:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬