ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম বহনকারী গাড়ি

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়ি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছেছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকা অন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুর ১২টা ২০ মিনিটে রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এছাড়া বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলাডুলি থেকে প্রকল্প এলাকা রূপপুর ও আশ পাশের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পের মধ্যে প্রবেশ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশাদুর রহমান। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কার্গো বিমানে রাশিয়া থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় এই ইউরেনিয়াম। ইউরেনিয়াম আনাকে কেন্দ্র করে প্রকল্প এলাকায় অতিরিক্ত আইনশৃংখলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রূপপুরের প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোড করা হয়েছে। তবে প্রায় দেড় বছর পর ওই ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ কারণে প্রয়োজনীয় জ্বালানি আগাম আনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতায় বিদুৎ উৎপাদনের সময়সূচি পিছিয়েছে। চলতি মাসে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও সেফটি ভালভে ক্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। গত বুধবার সেফটি ভালভের মেরামতকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এনপিসিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এদিকে প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। সম্প্রতি ইউনিটটির সেফটি ভাল্বের ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপ পরীক্ষা সফল হয়েছে। ক্রিটিক্যালিটি পর্যায়ে যাওয়ার আগে আরও তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের প্রথম চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থায় নতুন সূচিতে শুক্রবার চালানটি দেশে পৌঁছায়। রোসাটমের সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুরের দুই ইউনিটের জন্য আরও পারমাণবিক জ্বালানি দেশে আসবে। মোট ৯টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হয়। দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর মধ্য দিয়ে এবার ওই ইউনিটের জ্বালানি সরবরাহের নতুন পর্যায় শুরু হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম বহনকারী গাড়ি

আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬