ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

প্রেমের বিবাহের পর ২কন্যার জননী স্বামীর নির্যাতনে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈবুনিয়া গ্রামের মোতালেব শেখ এর কনিষ্ঠ কন্যা মুর্শিদা আক্তার(২১) স্বামীর নির্যাতনে নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন। জানা গেছে ৭ বছর পূর্বে একই গ্রামের লিটন এর পুত্র রবিউল ইসলাম(২৪) এর সাথে প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ হয়। স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে ইতোপূর্বে পিরোজপুর বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাও করেছেন ভুক্তভুগী মুর্শিদা আক্তার। গত ০৫ই অক্টোবর পিরোজপুর বিজ্ঞ আদালত থেকে মুুর্শিদাকে বাড়ী নেওয়ার কথা বলে আদালত থেকে স্বামী নিজ বাড়ীতে না গিয়ে শ^শুর বাড়ীতে রাত কাটিয়ে ৬ অক্টোবর সকালে নিজের বাড়ীতে নিয়ে যাওয়ার সময় রবিউল ইসলামের বাড়ীর সামনে রাস্তার উপরে বসে বেধম ভাবে মারপিট করে দুই কন্যা সন্তানকে নিয়ে মুর্শিদাকে রাস্তার পাশের্^ ফেলে রেখে যায় বলে অভিযোগ। এই সংবাদ শুনে মুর্শিদার মা মিনারা বেগম(৩৮) তার মেয়েকে উদ্ধার করিতে গেলে চাঁন মিয়া ও তার লোকজন মিলে মিনারা বেগমকেও বেধরক ভাবে মারপিট করে চলে যায় বলে অভিযোগ। নির্যাতিত মুর্শিদা এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন যে, সাত বছর বিবাহের বয়স অতিবাহিত হলেও শ^শুর-শাশুরী ও অন্যান্য আত্মীয়-স্বজনরা পুত্রবধু হিসেবে মেনে নিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকায় স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের স্বীকার হয়ে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পিতা আঃ মোতালেব শেখ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, প্রতিপক্ষের জামাই ও তার পিতা চাঁন খান শুধু মেয়েকে ও মেয়ের মাকে মেরেই ক্ষান্ত হয়নি, বাড়ীতে গিয়ে তাকেও মারা জন্য হুমকি দিয়ে আসে। অনুপায় হয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা নিয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে চিকিৎস্যা নিতে পারছে। এই অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

প্রেমের বিবাহের পর ২কন্যার জননী স্বামীর নির্যাতনে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন

আপডেট সময় ০৮:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬