চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নেয়াজর টেক হতে টংকাবতী ফরেস্ট অফিস ভায়া কানুরাম বাজার সেতুর শুভ উদ্বোধন করা হয়। সেতুটি নির্মাণে খরচ হয় ৫ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৩১ টাকা। সেতুর উদ্বোধন করেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ ছিদ্দিক আহমদ, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এম, রফিক দিদার কলাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলানা ইদ্রিস সাহেব, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলানা জুনায়েদ চৌধুরী, মাষ্টার মোবারক আলী, পদুয়ার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার। সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে। এখন থেকে এই সেতুটি উন্মুক্ত করে দেওয়া হল জনসাধারণের চলাচলের জন্য। তাঁরসাথে উন্মুচিত হল যোগাযোগের আরেকটি নতুন দোয়ার। এই অঞ্চলের ব্যবসা বানিজ্য, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়াসহ সকলের জন্য এই সেতুটি অত্যন্ত প্রয়োজন ছিল।
সংবাদ শিরোনাম
লোহাগাড়ায় ৫ কোটি ৪৫ লাখ টাকায় নির্মিত সেতুর উদ্বোধন
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৭:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 26
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















