ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভোলার লালমোহন উপজেলায় মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ জেলের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ৮ কেজি ডাল, ১০ লিটার তেল, ১২ কেজি আটা এবং ১৬ কেজি আলু। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারী সার্জন ডা. মো. গোলাম মোস্তফা, কোস্টগার্ডের লালমোহন আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ০৩:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬