ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

নেত্রকোনার দুর্গাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো খোকন মিয়া(২৬) ও লোকমান হোসেন(২৪)। তারা লক্ষীপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে। নেত্রকোণা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ দেভাংশু কুমার দে রোববার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদ কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ দেভাংশু কুমার দে‘র তত্ত্বাবধানে এস আই শওকত আলির নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ খোকন মিয়া ও লোকমান হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের পর রোববার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

আপডেট সময় ০৪:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬