ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

নাঈমের দ্রুততম ‘ফিফটি’

টেস্টের দ্বিতীয় দিনে নাঈম হাসান বোলিং পেয়েছেন মাত্র ৩ ওভার। রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সমালোচনা শুরু, নাঈমকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না!এমনিতেই নাঈমের টেস্ট একাদশে সুযোগটা কমই আছে, আর সুযোগ পেলে বোলিংও লম্বা স্পেলে পান না। মেহেদী হাসান মিরাজ এগিয়ে থাকেন সবখানেই। তবে এই স্বল্প সুযোগেই টেস্টে উইকেটের ফিফটিটা করেই ফেললেন নাঈম, সেটাও বলের হিসেবে দ্রুততম।শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মাত্র ১০.৫ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন নাঈম ইসলাম।এর মধ্যে ক্যারিবিয়ান ব্যাটার জোমেল ওয়ারিকানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে টেস্ট ক্যারিয়ারে ৫০তম উইকেট পূর্ণ করেন এই অফস্পিনার। ২৮৫৬টি ডেলিভারিতে এই ফিফটি করেছেন নাঈম। বাংলাদেশে সবচেয়ে কম বোলিং করে ফিফটি করায় নাঈমই সবার উপরে।তবে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার তালিকায় অবশ্য নাঈমের উপরে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ রফিক। দুজনই নিয়েছেন ১৬ টেস্টে।২০১৮ সালে টেস্টে অভিষেক হয় নাঈমের। গেলো ৮ বছরে ১৬ টেস্ট খেলেছেন তিনি। সবমিলিয়ে নিয়েছেন ৫১ উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

নাঈমের দ্রুততম ‘ফিফটি’

আপডেট সময় ০৮:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬