ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কিছু দেশে স্টারলিংক নিষিদ্ধ কেন?

  • আইটি
  • আপডেট সময় ০৮:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 4

সব দেশে ব্যবহারের অনুমতি নেই স্যাটেলাইট ইন্টারনেটের মূল ধারণা হলো, এটি প্রায় যেকোনো জায়গা থেকেই ব্যবহার করা যাবে। যেখানে প্রচলিত ইন্টারনেট সংযোগ-যেমন তারের মাধ্যমে বা মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেট পাওয়া যায় না, সেখানে স্টারলিংকের মতো সেবা বেশ কার্যকর বিকল্প হতে পারে।তবে বাস্তবে সব দেশে স্টারলিংক ব্যবহার করা যায় না। কিছু দেশে সেবাটি পুরোপুরি নিষিদ্ধ। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি বেলারুশ, সিরিয়া ও আফগানিস্তানেও স্টারলিংক নিষিদ্ধ বা এর ব্যবহার অনুমোদিত নয়। ইরান, দক্ষিণ আফ্রিকা, ভারত, নামিবিয়া, অ্যাঙ্গোলা ও মিসরসহ আরও কয়েকটি দেশে এ সেবা ব্যবহারে বিধিনিষেধ বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসংক্রান্ত জটিলতা রয়েছে।তবে সব নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট দেশে স্টারলিংক একেবারেই ব্যবহার করা যাবে না। কিছু এলাকায় সীমিত অনুমোদনের ভিত্তিতে সেবাটি চালু থাকতে পারে। উদাহরণস্বরূপ, কয়েকটি দেশে নির্দিষ্ট অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় ও উপকূল থেকে দূরে স্টারলিংক ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে চীন দেশটির জলসীমায় স্টারলিংকের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে।দেশভেদে স্টারলিংক নিষিদ্ধ বা সীমিত রাখার কারণও ভিন্ন। চীন এখনো বাণিজ্যিকভাবে সেবাটি ব্যবহারের অনুমোদন দেয়নি। রাশিয়ায় বিদেশি স্যাটেলাইট সরঞ্জাম ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। উত্তর কোরিয়ার সরকারও স্টারলিংক ব্যবহারের অনুমোদন দেয়নি। ছোট দেশগুলোর ক্ষেত্রে স্থানীয় আইন ও সরকারি নীতির কারণে সেবাটির ব্যবহার নিষিদ্ধ হতে পারে। কোথাও আবার রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ কিংবা বাণিজ্যিক অনুমোদন না পাওয়ার বিষয়টি বাধা হয়ে দাঁড়ায়।ভারতে স্টারলিংক প্রাথমিক অনুমোদন পেয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপ্রক্রিয়ায় বিলম্ব এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এখনো সেখানে সেবাটি চালু হয়নি। অবশ্য এসব পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। সম্প্রতি নিউয়ে স্টারলিংকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতেও শেষ পর্যন্ত সেবাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।কিছু এলাকায় সেবা ব্যবহারের বিকল্প উপায় রয়েছেআবহাওয়াজনিত সংযোগ বিচ্ছিন্নতা ও সেবার মান নিয়ে উদ্বেগের মতো সমস্যার পাশাপাশি স্টারলিংকের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো, সব দেশে এটি ব্যবহার করা যায় না। তাই কোন কোন এলাকায় সেবাটি চালু আছে, আর কোথায় বিধিনিষেধ রয়েছে, সে বিষয়ে আগে থেকেই খোঁজ রাখা জরুরি।যেসব অঞ্চলে স্টারলিংক ব্যবহারে বিধিনিষেধ রয়েছে, সেসব জায়গায় অস্থায়ীভাবে বা দীর্ঘ সময়ের জন্য কাজ করেন এমন অনেকেরই এই সেবা সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, আলোকচিত্রী, মানবকল্যাণকর্মী ও শান্তিরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা। কোথাও ভ্রমণের আগে স্টারলিংকের আওতাভুক্ত এলাকার মানচিত্র দেখে নেওয়া উচিত। তবে রোমিং পরিকল্পনার মাধ্যমে কিছু বিধিনিষেধযুক্ত দেশ থেকেও সংযোগ পাওয়ার সুযোগ থাকতে পারে।এজন্য প্রথমে যুক্তরাষ্ট্রের মতো স্টারলিংক-সমর্থিত কোনো দেশ থেকে সংযোগের সরঞ্জাম কিনতে হবে। এরপর নিষিদ্ধ বা বিধিনিষেধযুক্ত এলাকায় যাওয়ার আগে ‘রোম আনলিমিটেড’ পরিকল্পনা চালু করতে হবে। তারপরও চীন ও রাশিয়ার মতো কয়েকটি দেশে স্টারলিংক সরাসরি সংযোগ বন্ধ করে দেয়। ফলে এসব দেশে রোমিং পরিকল্পনা থাকলেও সেবা ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।বিধিনিষেধযুক্ত এলাকায় স্টারলিংক ব্যবহারের চেষ্টা করলে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা না থাকলে নিজ দেশের বাইরে সেবা ব্যবহারের সময়সীমা ৩০ দিন। এই সময় পেরিয়ে গেলে সংযোগের সময়সীমা নতুন করে চালু করতে স্টারলিংকের ডিশ নিজ দেশে ফিরিয়ে এনে সেবাটিতে সংযুক্ত করতে হবে।অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা নিলে নিজ দেশের বাইরে আরও ৬০ দিন সেবা ব্যবহারের সুযোগ পাওয়া যায়। তবে এটিও অনির্দিষ্টকাল ধরে ব্যবহার করার সমাধান নয়।সূত্র: বিজিআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

কিছু দেশে স্টারলিংক নিষিদ্ধ কেন?

আপডেট সময় ০৮:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬