ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্?যাপন করা হয়েছে। এ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য যুব সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন বসুরহাট পৌরসভা যুবদলের সদস্যসচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীরসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
সংবাদ শিরোনাম
কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ
-
সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী - আপডেট সময় ০২:০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















