সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ দূর করা, গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি এবং দ্রুত সম্মানজনক নতুন মজুরি কাঠামোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমজীবী ঐক্য পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাভার প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ১২টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমাইিয়া ইসলাম সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। নতুন মজুরি বোর্ড গঠন করার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানানোর পাশাপাশি নেতারা কারখানাগুলোতে কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং উৎপাদনে মনোনিবেশ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া সংবাদ সম্মেলন থেকে সরকার ও মালিকপক্ষের প্রতি ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দান এবং সব মিথ্যা মামলা প্রত্যাহার। শ্রম অসন্তোষকে কেন্দ্র করে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা। শ্রমিক নেতাদের ওপর সব ধরনের গোয়েন্দা নজরদারি, হয়রানি ও নির্যাতন বন্ধ করা। মজুরি বোর্ডের বৈঠক ডেকে অবিলম্বে সময়োপযোগী ও সম্মানজনক নতুন বেতন কাঠামো ঘোষণা। চাকরিচ্যুতদের পুনরায় পদে বহাল করা এবং ব্ল্যাকলিস্ট বা ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেজ ব্যবহার করে হয়রানি স্থায়ীভাবে বন্ধ করা। নেতৃবৃন্দ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনি পদক্ষেপে শিল্পাঞ্চলে উদ্বেগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়টি উল্লেখ করে তারা স্পষ্ট করেনÑকোনো অনাকাক্সিক্ষত নাশকতায় সাধারণ শ্রমিকরা জড়িত নন। তাই অযথা নিরপরাধ শ্রমিকদের হয়রানি না করার জন্য প্রশাসন ও গোয়েন্দা সংস্থাসমূহের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ শিরোনাম
দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
-
রওশন আলম সাভার - আপডেট সময় ০৮:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















