ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায়, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) সফলভাবে উদ্বোধন করেছে।
বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ডেপুটি-গ্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মি. কিমিয়া সাআদত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, SICIP একটি সময়োপযোগী উদ্যোগ, যা উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সর্বোচ্চ ব্যবহার করে প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা সফল উদ্যোক্তা গড়ে তুলতে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, আর্থিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) শক্তিশালীকরণে এবং উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাওয়া ব্যাংকের জন্য গর্বের বিষয়। তিনি এসএমই খাত উন্নয়নে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন- এ ধরনের উদ্যোগ উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, বাস্তব জীবনে শেখা বিষয়ের প্রয়োগ এবং নৈতিক ব্যবসা চর্চার পরামর্শ দেন।
এর আগে, ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী’র স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তিনি জানান, এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন উদ্যমী তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে; যাতে তারা ব্যবসা জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা এবং ডিজিটাল সক্ষমতা বাড়াতে পারেন।
এসএমই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মেহেদী হাসান এবং সহ-প্রশিক্ষক হিসেবে রয়েছেন শরিফ হাসান মামুন। অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকেরা।
আগামী ২০ মে, ২০২৬ পর্যন্ত চলমান এ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের টেকসই ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

আপডেট সময় ০৬:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬