ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় মাহমুদ সোহেলকে বিভিন্ন মহলের অভিনন্দন

বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মাহমুদ সোহেল নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গন ও সাংবাদিক মহলে আনন্দের জোয়ার বইছে। জানা গেছে, স্থানীয় ক্রীড়া চর্চাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নবগঠিত এই কমিটিতে মাহমুদ সোহেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার কে আহবায়ক, বোরহানউদ্দিন উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতিফ আসলাম রুবেল কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি বোরহানউদ্দিনের ক্রীড়া উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে মাহমুদ সোহেল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বোরহানউদ্দিন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা বলেন, “মাহমুদ সোহেল একজন অত্যন্ত দক্ষ ও কর্মঠ ব্যক্তি। উপজেলা ক্রীড়া সংস্থায় তাঁর উপস্থিতি বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। নিজের প্রতিক্রিয়ায় মাহমুদ সোহেল বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বোরহানউদ্দিনের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

ট্যাগস :

‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় মাহমুদ সোহেলকে বিভিন্ন মহলের অভিনন্দন

আপডেট সময় ০৪:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬