ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

বিটিভি নিউজ: নিয়োগ, বদলি ও পুনর্বহাল ঘিরে প্রশ্ন

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সংবাদভিত্তিক চ্যানেল বিটিভি নিউজ-এ নিয়োগ, বদলি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, চ্যানেলটির বর্তমান কার্যক্রমে আওয়ামী রাজনৈতিক মতাদর্শের প্রভাব বাড়ছে। বিশেষ করে, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু সংবাদকর্মীর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এই প্রভাব আরও জোরদার করতে চট্টগ্রাম টিভি থেকে দুজন সংবাদকর্মীকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, পূর্বে শিল্পী সম্মানীভিত্তিক চুক্তিতে নিয়োগ পাওয়া এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে বাদ পড়া কিছু রিপোর্টারকে পুনর্বহালের প্রক্রিয়াও চলছে বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে আলাদাভাবে যাত্রা শুরু করা বিটিভি নিউজ অল্প সময়েই দর্শকদের নজর কাড়ে। শুরুতে চ্যানেলটির চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিটিভির নিজস্ব কর্মকর্তা মুন্সি ফরিদুজ্জামান। তবে জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তাকে সরিয়ে বাংলাদেশ বেতার-এর একজন কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এই বদলির পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়নি। তবে বিটিভির অভ্যন্তরীণ কিছু সূত্র বলছে, যাচাই-বাছাই ছাড়া কিছু ষড়যন্ত্রমূলক অভিযোগ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বদলির পর চ্যানেলটির কার্যক্রমে প্রভাব পড়েছে বলেও অভিযোগ রয়েছে। একইসঙ্গে, বর্তমান নেতৃত্ব কাঠামোতেও আওয়ামী সম্পৃক্ততার প্রশ্ন উঠেছে। চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদকসহ কয়েকজন নির্বাহী প্রযোজকের অতীত কর্মজীবন নিয়েও আলোচনা চলছে, বিশেষ করে তারা পূর্বে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। বর্তমানে কর্মরত রিপোর্টারদের একটি বড় অংশই পূর্ববর্তী সময়ে শিল্পী সম্মানীভিত্তিক নিয়োগ পেয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকের ছাত্রলীগের রাজনীতির সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে। এদিকে, বর্তমান চিফ নিউজ এডিটর নিজ কর্মস্থলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে বসানোর চেষ্টা চলছে বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিটিভি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

বিটিভি নিউজ: নিয়োগ, বদলি ও পুনর্বহাল ঘিরে প্রশ্ন

আপডেট সময় ০৯:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬